চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ায় বনরক্ষীদের অভিযানে অবৈধ শুটকির মাচা ধ্বংস,শুঁটকি চিংড়ি,নৌকা ও কীটনাশক এবং জাল জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম
মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ার বনাঞ্চলে বৃহস্পতিবার বিকেলে বনরক্ষীরা অভিযান চালিয়ে ধ্বংস করেছে তিনটি অবৈধ শুঁটকির মাচা (টংঘর)। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ শুঁটকি চিংড়ি, নৌকা ও কীটনাশক এবং মাছ ধরার জাল।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের নেতৃত্বে বনরক্ষীরা বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে দিন ব্যপী নিয়মিত টহলৈকালে সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন কাগা খাল, ইন্দুরকানী খাল ও হরমাল খাল সংলগ্ন দুর্গম সুন্দরবনের মধ্যে তল্লাশী চালিয়ে বনের মধ্যে অবৈধভাবে জেলেদের বানানো শুঁটকি তৈরীর মাচা টংঘর দেখতে পায়। এ সময় হরমাল খালের আগায় বনের মধ্যে বানানো মাচা (টংঘর) থেকে ২ বস্তা শুঁটকি চিংড়ি, ৫ বস্তা শুঁটকি করার জন্য মাচায় বিছানো তাজা চিংড়ি জব্দ করেন। এ ছাড়া ২টি জেলে নৌকা, ২টি টুনা জাল এবং ২ লিটার বিষ (কীটনাশক), ৩ বস্তা চালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেন বনরক্ষীরা। এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে শুঁটকিকরণ জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা
শুঁটকির মাচা ভেঙ্গে ধংস করে ফেলে।
অপর ঘটনায় একই এলাকার সুন্দরবনের খাল থেকে কাকড়া ধরার অবৈধ চারু বোঝাই একটি নৌকা আটক করেন বনরক্ষীরা। এ সময় নৌকায় থাকা জেলেরা লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। নৌকা থেকে ৯৫টি চারু জব্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী রয়েছে।
এক শ্রেণির অসাধূ জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের চরাপুটিয়ার দুর্গম বনাঞ্চলের মধ্যে শুঁটকির মাচা (টংঘর) বানিয়ে সুন্দরবনের খালে বিষ দিয়ে চিংড়ি মাছ ধরে শুঁটকি করছিলো। বনরক্ষীদের অভিযানে শুঁটকির মাচা ভেঙ্গে দেওয়া হয়েছে। বন অপরাধীদের ধরার জন্য সুন্দরবনে টহল কার্যক্রম আরো জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।
আরও পড়ুন
প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণী এলিন
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে ; আইন মন্ত্রী
শার্শার বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা