জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘স্মৃতিতে জুলাই’ শীর্ষক দিনব্যাপী আয়োজন ১ আগস্ট

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে ‘স্মৃতিতে জুলাই’ শীর্ষক একটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ আয়োজন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে থাকবে ফটো এক্সিবিশন, লাইভ ক্যানভাস পেইন্টিং, ওপেন ক্যানভাস ‘জুলাই স্বাক্ষর’, মিরর ইনস্টলেশন, বই প্রদর্শনী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এসব আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের ইতিহাস, স্মৃতি ও তাৎপর্যকে ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে জানতে ও অনুভব করার সুযোগ পাবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com