গাজীপুর মহানগরে এক গৃহিনী হত্যাকান্ডে ২ দিনের মাথায় খুনী স্বামী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:১১ পিএম
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের বাসন থানার পালেরপাড়া এলাকায় গৃহবধূ মিম আক্তার (২৮) হত্যা মামলার প্রধান আসামি স্বামী মো. আলম হোসেনকে (২৯) ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই বরিশাল নগরীর কোতোয়ালী থানার লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, গত ২৮ জুলাই ভাড়া বাসা থেকে মিম আক্তারের মরদেহ উদ্ধার করা হলে নিহতের ভাই বাসন থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই গাজীপুর।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘদিনের দাম্পত্য বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এছাড়া গ্রেপ্তারকৃত আলম হোসেন মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন এবং স্ত্রীর সঞ্চিত অর্থ জুয়ায় হারানোর ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, তথ্যপ্রযুক্তি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাত্র দুই দিনের মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণী এলিন
চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ায় বনরক্ষীদের অভিযানে অবৈধ শুটকির মাচা ধ্বংস,শুঁটকি চিংড়ি,নৌকা ও কীটনাশক এবং জাল জব্দ
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে ; আইন মন্ত্রী