মুশফিকুর রহিম
খেলা
|
২০ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম, বৃহস্পতিবার
মুশফিকের সেঞ্চুরি: শততম টেস্টে গর্বের মাইলফলক
শততম টেস্টের ঐতিহাসিক ম্যাচে সেঞ্চুরির দ্বারপ্রান্তে প্রথম দিন শেষ করেছিলেন মুশফিকুর রহিম। ১৮৭ বলে ৯৯ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরার পর দ্বিতীয় দিনের সকালেই সেই অপেক্ষার অবসান ঘটান তিনি। ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে বিশ্ব ক্রিকেটে অনন্য এক তালিকায় জায়গা করে নিলেন এই অভিজ্ঞ ব্যাটার।