রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য : মাওলানা শাহ্ মুহাঃ মাসউদুর রহমান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

রবিউল আউয়াল—সীরাত ও শরিয়াহর প্রতি পুর্ণ আনুগত্যের মাস।

১)ربيع الأول- মাস, এই মাসেই আমার প্রাণ-প্রিয় নবী, হযরত মুহাম্মদ ﷺ-এর জন্ম ও ওফাতের স্মৃতিধন্য মাস।

আমরা মহা সৌভাগ্যবান—আমরা সেই মহান নবী ﷺ-এর উম্মত হওয়ার কৃতিত্ব লাভ করেছি। এই মহা নিয়ামতের স্বীকৃতি হলো তাঁর প্রতি অকৃত্রিম ভালোবাসা হৃদয়ে ধারণ করা, তাঁর সীরাত জানা এবং তাঁর শরিয়াহর প্রতি পুর্ণ আনুগত্য জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করা।

তাই রবিউল আউয়াল (ربيع الأول) কে শুধু আবেগ ও বক্তব্য বা আনুষ্ঠানিকতার মাস না বানিয়ে সীরাত পাঠ, দরুদ পাঠ এবং নবীজির ﷺ জীবন-আদর্শের চর্চার মাস হিসেবে গ্রহণ করি।

 

২) সিরাতুন্নবী ( سيرةالنبي ) ﷺ

আদর্শ জীবন ও চরিত্র গঠন:

উত্তম নমুনা: নবীজিﷺ জীবন ব্যক্তিগত,সামাজিক ও রাস্ট্রীয় জীবনের পূর্ণাঙ্গ মডেল।

ধর্ম,দলমত নির্বিশেষে সদাচরণ ও মানবিকতা: ক্ষমা, দয়া, সততা ও বিনয়ী শেখায়।

চরিত্রের বিকাশ: লোভ ও অহংকার দূর করে মনকে পবিত্র ও প্রশান্তি দেয়। 

 

৩) সমাজ ও রাষ্ট্র পরিচালনা:

ন্যায়বিচার: ধনী-দরিদ্রের ভেদাভেদহীন সমাজ গঠনে দিকনির্দেশনা।

শান্তিপূর্ণ সহাবস্থান: ভিন্ন মত ও ধর্মের মানুষের সাথে সম্পর্কের নিয়ম।

নেতৃত্বের গুণাবলি: রাষ্ট্র ও পরিবার পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা। 

 

৪) ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—জীবনের সর্বস্তরে রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ ও আদর্শ তথা শরিয়াহ বাস্তবায়নের চেষ্টা করি।

 

৫) শরিয়াহ:আইন ও বিচার,নৈতিকতা ও ইবাদত,ব্যক্তি,সমাজ ও রাস্ট্রে নৈতিক ও আধ্যাত্মিক অনুশাসন মেনে চলা।অর্থব্যবস্থা: সুদহীন লেনদেন, যাকাত প্রদান এবং শরিয়া-সম্মত উপায়ে ব্যবসা ও বিনিয়োগ পরিচালনা করা।

শরিয়াহর মাধ্যমে পরিবার, সমাজ ও রাস্ট্র সুরক্ষায় 

সর্বশ্রেণী মানুষের নিরাপদ আবাসস্থল পরিনত হয়, যেমন দুর্নীতি, দুঃশাসন, মাদক নির্মুল,নারী ও শিশু ধর্ষণ, বলৎকার সহ সকল অপরাধ সম্পুর্ণ ধ্বংস করে দেয়।

 

নবীজির ﷺ আদর্শ তথা শরিয়াহর আলোকে ব্যক্তি ও পরিবার গড়লে সমাজ সুন্দর হবে, আর সমাজ সুন্দর হলে রাষ্ট্রেও শান্তি ও কল্যাণের সুবাতাস প্রবাহিত হবে—ইনশাআল্লাহ।

 

আসুন, রবিউল আউয়াল( ربيع الأول ) মাসে প্রতিজ্ঞাবদ্ধ হই—

সীরাত জানব, সুন্নাহ মানব, নবীজির ﷺ আদর্শে শরিয়াহর প্রতি পুর্ণ আনুগত্যে জীবন গড়ব।

আল্লাহ তায়ালা আমাদেরকে তাঁর প্রিয় হাবীব ﷺ-এর সত্যিকারের উম্মত হিসেবে কবুল করুন।

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ﷺ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

 

মাওলানা শাহ্ মুহাঃ মাসউদুর রহমান, সহ-সভাপতি আইএবি ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com