নওগাঁয় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদদাতাঃ
নওগাঁয় শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ৩৬ জুলাই "জুলাই গণঅভ্যুত্থান দিবস।"
আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।