৫ আগস্ট টেকনাফ উপজেলা বিএনপির গণমিছিল সফল করতে হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার):

আগামী ৫ আগস্ট টেকনাফ উপজেলা বিএনপির ঘোষিত গণমিছিল সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সভাপতি ফিরোজ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

 

আলোচনা সভায় বক্তারা আগামী ৫ আগস্টের গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

 

সভায় বক্তারা বলেন, দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান।

 

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী ৫ আগস্টের গণমিছিল সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com