JKKNIU-SDC এর ‘Industry Visit 3.0’ সফলভাবে অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

ঢাকা, ১ আগস্ট ২০২৬:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (JKKNIU SDC)-এর আয়োজনে Industry Visit 3.0 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অংশগ্রহণকারীরা ঢাকার শ্যামপুর, কদমতলীতে অবস্থিত Igloo Ice Cream Factory পরিদর্শন করেন।

 

এই ইন্ডাস্ট্রি ভিজিটে মোট ৩৫ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন ৩২ জন শিক্ষার্থী এবং ক্লাবের ৩ জন সাবেক ও ট্রাস্টি বডি সদস্য— জাহিদুল হাসান (সাবেক সভাপতি), মনিরুল ইসলাম (সাবেক সাধারণ সম্পাদক) এবং লুৎফুল নাসিফ (সাবেক সাধারণ সম্পাদক)।

 

পরিদর্শনের সময় অংশগ্রহণকারীরা Igloo Ice Cream Factory-এর বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং আইসক্রিম উৎপাদনের প্রতিটি ধাপ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। ফ্যাক্টরির আধুনিক উৎপাদন ব্যবস্থা, মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া (Quality Assurance), স্বাস্থ্যবিধি অনুসরণ, পণ্যের বৈচিত্র্য এবং সামগ্রিক উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থাপনা প্রদান করা হয়।

 

সেশনের প্রধান বক্তা ছিলেন এ. কে. এম. আলী রেজা, Assistant General Manager (QA), Igloo Ice Cream Factory। তিনি Igloo-এর উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিশ্চিতকরণ, বিভিন্ন পণ্যের বৈচিত্র্য এবং খাদ্যশিল্পে ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

 

এ ধরনের ইন্ডাস্ট্রি ভিজিট শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব শিল্পপরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন, কর্পোরেট সংস্কৃতি বোঝা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

 

JKKNIU Skill Development Club শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, বাস্তবমুখী শিক্ষা এবং শিল্প-একাডেমিয়ার সংযোগ আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com