‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম

‎ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট:

‎সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির কুমিরের ছাগল শিকার করার দৃশ্য দেখা গেছে।শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে গাগরামারী বন অফিসের পাশে বনবিবি রিসোর্টের সামনের খালে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে হঠাৎ করেই ঢাংমারী খালের পানিতে একটি বিশাল কুমিরকে দেখা যায়। এ সময় কুমিরটি বনের পাশ থেকে একটি ছাগল শিকার করে, তা খাচ্ছিল।

‎হঠাৎ এমন দৃশ্য দেখতে পেয়ে বনবিবি রিসোর্টের আশপাশের মানুষ ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। বন্যপ্রাণীর এমন দৃশ্য অনেকে উৎসুক হয়ে প্রত্যক্ষ করেন।

‎বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের নদী ও খালগুলোতে কুমিরের স্বাভাবিক বিচরণ রয়েছে। প্রায়ই খাবার সন্ধানে বা জোয়ার-ভাটার টানে কুমিরগুলো লোকালয় সংলগ্ন খালের চরে বা পাড়ে চলে আসে। তবে লোকালয়ের কাছাকাছি এমন বড় আকৃতির কুমিরের উপস্থিতি ও শিকার ধরার দৃশ্য স্থানীয়দের মাঝে সতর্কতা বাড়িয়ে দিয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com