গাইবান্ধায় সাংবাদিক শফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০২:১৬ পিএম
মোঃ আশরাফজ্জামান খান, গাইবান্ধা:
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়েছে।
গত ৩০ জুলাই রাতে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে সরকার পাড়ার বাসিন্দা মোঃ মোকছেদুর রহমান (পিতা: জাহেদুল ইসলাম আজাদ) কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওই সাংবাদিক।
এক লিখিত প্রতিবাদলিপিতে সাংবাদিক শফিকুল ইসলাম বাবু জানান, গত ২৮ জুলাই সরকার পাড়ায় স্থানীয় সাধারণ মানুষের চলাচলের রাস্তা সংস্কারের কাজ চলছিল। ওই সময় মোকছেদুর রহমান ও তার পরিবারের সদস্যরা সংস্কারকাজে বাধা দিয়ে রাস্তাটি দখলের চেষ্টা চালায়। পথচারীরা এতে বাধা দিলে মোকছেদুর ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত ও আহত করে। এসময় প্রবীন সাংবাদিক মোঃ হায়দার আলী (৯৫) কে মোকছেদুর রহমান গায়ে হাত এবং বিবস্ত্র করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, ২৮ জুলাইয়ের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং উক্ত ঘটনার সাথে তার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।
সাংবাদিক বাবুর অভিযোগ, নৈতিক স্খলনজনিত অপরাধে 'অপসো নিন' কোম্পানি থেকে চাকরিচ্যুত হওয়া মোকছেদুর রহমান নিজস্ব অপকর্ম ঢাকতে এবং জমি সংক্রান্ত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এই মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। দীর্ঘ ৪ বছর ধরে প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এবং সমাজে সুপরিচিত একজন গণমাধ্যমকর্মীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন
সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে
বাগেরহাটর প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১