রাঙ্গুনিয়ায় ইমাম আ'লা হযরত ১০৮তম ওরশ ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম
রাঙ্গুনিয়া চট্টগ্রাম সংবাদদাতা:
ইমাম আ' লা হযরত আহমদ রেজা খান বেরলভীর ১০৮তম ওরশ ও পুরস্কার বিতরনী সভা ইমাম আ'লা হযরত রিসার্চ ফোরাম রাঙ্গুনিয়ার ব্যবস্থাপনায় অধ্যক্ষ আল্লামা মুফতী মুজিবুর রহমান নেজামীর সভাপতিত্বে ০১ আগস্ট (শনিবার) বিকাল ৫টায় চন্দ্রঘোনা খানকায়ে কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়ায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সিনিয়র আরবী প্রভাষক আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী,
উদ্ধোধক ছিলেন আ'লা হযরত রিসার্চ ফোরাম রাঙ্গুনিয়ার আহবায়ক মাওলানা সালাহ উদ্দিন নেজামী।
শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম, নাত পরিবেশন করেন মাওলানা হাফেজ জামাল উদ্দিন,
এতে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ সুলতান মাহমুদ, আশরাফ উদ্দিন সরোয়ার, মাওলানা শওকত হোসেন রেজভী, মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী,
সংবর্ধিত অতিথি ছিলেন আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী, প্রফেসর মো জসিম উদ্দিন, মো শামসুল আলম কন্ট্রাক্টর, মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, অধ্যাপক আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, লোকমান হোসেন, মাওলানা সালাহ উদ্দিন নেজামী।
কালামে রেজা পাঠ করেন মাওলানা শায়ের হারুনুর রশিদ আল কাদেরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারন সম্পাদক নূরুল আবছার চৌধুরী, মাওলানা আবদুস সাত্তার আল কাদেরী, ব্যাংকার মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা ইদ্রিস নইমী, মাওলানা ক্বারী সাইফুল ইসলাম কাদেরী, মাওলানা হাফেজ মামুনুর রশিদ, মাওলানা মো: হারুনুর রশিদ, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা হাফেজ জামাল উদ্দিন, সাইফুল ইসলাম মুন্না, মোজাম্মেল হক রেজা কাদেরী, হাজী সোলায়মান সওদাগর, শফিকুল ইসলাম হিরু, সাইফুল ইসলাম সাকিবী প্রমুখ।
আরও পড়ুন
সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে
বাগেরহাটর প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১