বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম
মহিউদ্দীন বাপ্পী,শার্শা(বেনাপোল) প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে প্রতারণার মাধ্যমে অভিনব কায়দায় আছমা খাতুন(৩৮) নামে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণের দুল ও একটি স্মার্ট মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে বাগআঁচড়া বাজারের ১নং কলেজ রোডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামের জলিল গাজীর স্ত্রী।
ভুক্তভোগী নারী জানান,তিনি সাংসারিক জিনিসপত্র কিনতে সকালে বাজারের উদ্দেশ্য বের হয়ে বাগআঁচড়া বাজারে কলেজ রোডে পৌঁছালে তিন জন লোক তাকে ডাক দিয়ে বলে তারা বিপদে পড়েছে।তারা মিষ্টি বানানো একটি পাউন্ড বিক্রি করতে এসেছে যা মূল্য দুই লক্ষ টাকা।তবে তারা যে দোকানে জিনিসটি বিক্রি করবে সে দোকানে তারা যেতে পারছে না। তখন ভুক্তভোগী গৃহবধূকে জিনিসটি ওই দোকানে পৌঁছে দিলে তাকে ৫০ হাজার টাকা দিবেন।গৃহবধূ তাদের কথায় রাজি হয়ে গেলে তারা মহিলার প্রমান স্বরুপ তার কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুলও মোবাইল ফোন দিয়ে যেতে বলেলে সে রাজি হয় এবং দুল ও মোবাইল তাদের হাতে দিয়ে তাদের দেয়া একটি ব্যাগ নিয়ে দেখিয়ে দেয়া একটি দোকানে বিক্রি করতে আসে। হঠ্যাৎ ভুক্তভোগী গৃহবধূর সন্দেহ হলে পিছন ফিরে সেই তিন প্রতারককে না দেখতে পেয়ে সে বুঝে ফেলে সে প্রতারনার শিকার হয়েছেন। তখন তিনি কান্নায় ভেঙে পড়েন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীদের থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো।