কৃষি উৎপাদন বৃদ্ধিতে মহালছড়ি জোনের মানবিক উদ্যোগ: বিতরণ হলো ধানের বীজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন কর্তৃক সামাজিক দায়বদ্ধতা ও কার্যক্রমের অংশ হিসেবে মহালছড়ি উপজেলার থলিপাড়া ও টিএনটি পাড়া এলাকায় বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে।
উক্ত কার্যক্রমে মহালছড়ি জোনের পক্ষ থেকে ক্যাপ্টেন তাহমিদ সামিন উপস্থিত থেকে পাহাড়ি বাঙালি কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন। এ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান এবং বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
মহালছড়ি জোন ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।