সালিশের মারধরে আহত যুবকের মৃ/ত্যু, বিচার দাবিতে লা/শ নিয়ে সড়ক অবরোধ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৪১ এএম

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সালিশি বৈঠককের রায় অমান্য করায় মারধরের আহত যুবকের মৃত্যু। মামলা নেয়ার দাবিতে নিহত ফিরোজ হোসেনের (২০) লাশ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয়রা।

 

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা থেকে ২ ঘন্টা ব্যাপী লাশ নিয়ে তার বাড়ির সামনে পাটগ্রাম উপজেলা সদরের আন্তঃজেলা মোড়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তিনি ওই এলাকার বাসিন্দা। 

 

পরিবার ও স্থানীয়রা জানান, গত শনিবার (১ আগস্ট) পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে ফিরোজ হোসেনকে তার বাড়িতে গিয়ে মারধর করা হয়। পরিবারের অভিযোগ, ওই ঘটনার অপমান সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে তাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। 

 

মারধরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে নিহতের পরিবারের সেই অভিযোগ গ্রহন করেনি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ উঠে খোদ থানা পুলিশের বিরুদ্ধে। মামলা নিতে ও অপরাধিদের গ্রেপ্তারের দাবিতে তার লাশ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা গিয়ে মামলা নেয়ার প্রতিশ্রুতি দিলে দুই ঘন্টা পরে অবরোধ প্রত্যাহার করেন। 

 

নিহতের পরিবারের অভিযোগ, পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সামলু, ছাত্রদল নেতা স্বাধীন, আওয়ামী লীগের সাবেক নেতা শাহীন সাই, তার ছেলে তুহীনসহ আরও কয়েকজন একটি শালিস বৈঠক করেন। সেখানে ফিরোজকে দোষি করে জরিমানা করা হয়। সেটি দিতে অস্বীকৃতি জানালে গত শনিবার অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে মারধর করেন। এ অপমান সহিতে না পেয়ে অসুস্থ্য শরীর নিয়ে কীটনাশক পান করেন ফিরোজ। 

 

ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্নগোপনে থাকায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি। 

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আগে অভিযোগ না দিলেও রাত ৯টার দিকে নিহতের পরিবার অভিযোগ দিতে এসেছেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে রংপুর কোতয়ালী থানা পুলিশ লাশের ময়নাতদন্ত করতে পারেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com