গঙ্গাচড়ায় ইয়াবাসহ দুই নারী আটক, পলাতক মূল অভিযুক্ত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে মেঝের নিচ থেকে ২ হাজার ৭০৮ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। তবে অভিযানের প্রধান অভিযুক্ত বলে পুলিশের দাবি করা হানিফুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়নি।
মঙ্গলবার(৪ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য খাপড়িখাল এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশের ভাষ্য, প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর হানিফুলের বাড়ির পাকা ঘরের পূর্ব পাশের একটি কক্ষের মেঝে খুঁড়ে দুটি প্লাস্টিকের বক্স থেকে ২ হাজার ৭০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
অভিযান চলাকালে হানিফুলের স্ত্রী মোছা. শিউলি (৩৫) ও হানিফা খাতুন আন্নি (১৯) নামে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের গঙ্গাচড়া মডেল থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক হানিফুলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
টেকনাফে নিত্যপণ্যের দামে আগুন, চাপে সাধারণ মানুষ
৫ আগস্ট টেকনাফ উপজেলা বিএনপির গণমিছিল সফল করতে হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি, ৭ কর্মদিবসে প্রতিবেদন