শরণখোলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে বাস,শিশুসহ ৭ যাত্রী প্রাণে রক্ষা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলাবাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় সাইনবোর্ড – রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠের পুল এলাকায় ঢাকা থেকে শরণখোলা গামী হামিম পরিবহনের একটি বাস গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে মাঠের মধ্যে পড়ে যায়। সৌভাগ্যক্রমে শিশুসহ ৭ যাত্রী প্রাণে রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে ৪ আগস্ট রাত তিনটার দিকে আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠেরপুল এলাকায়।

 

পরিবহনের যাত্রী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঢাকা থেকে শরণখোলা গামী হামিম পরিবহনের একটি বাস সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শরণখোলার উদ্দেশ্যে রওনা দেয়। রাত তিনটার দিকে শিশুসহ সাত জন যাত্রী নিয়ে সাইনবোর্ড – রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠেরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি তাল গাছে ধাক্কা মেরে পার্শ্ববর্তী মাঠের মধ্যে পড়ে যায়।

 

ঘুমন্ত যাত্রীরা হঠাৎ দিকবিদিক হয়ে মাঠে পানি কম থাকায় জানালা দিয়ে বেরিয়ে আসে। এ ঘটনায় তিন চার জন যাত্রী সামান্য আহত হলে ও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এক যাত্রী জানায় তার এক শিশুসন্তান কোলে ছিল বাসটি পড়ে যাওয়ার সময় তিনি শিশুকে বুকের সাথে জড়িয়ে ধরেন যার জন্য কোন সমস্যা হয়নি।

 

অন্য এক যাত্রী জানায় ধারণা করা হচ্ছে ড্রাইভারের ঘুম আসছিল যার জন্য তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে অন্য এক যাত্রী জানায় মূল ড্রাইভার গাড়িতে না থাকায় হেলপার দিয়ে গাড়ি চালানোর জন্য এ ধরনের ঘটনা ঘটছে। তবে রায়েন্দা বাস স্ট্যান্ড সংলগ্ন হামিম কাউন্টারের ম্যানেজার মিজানুর রহমান বলেন এ গাড়ির ড্রাইভার অনেক ভালো তবে কেন এ ঘটনা ঘটছে তা নিয়ে জানাতে পারেননি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com