নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, স্কুলে ভাং/চুর ও আ/গুন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদদাতা:

নওগাঁর বদলগাছীতে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আলফা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে। সোমবার (৩ আগস্ট) সকালে বিদ্যালয়ে একা পেয়ে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে পরিবারের অভিযোগ।

ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনার প্রতিবাদে ভান্ডারপুর চারমাথা এলাকায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বদলগাছী থানার ওসি রুহুল আমিন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

অভিযুক্ত শফিউল হাসান দিপুর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com