যশোরে ৫টি স্বর্ণের বারসহ চোরাচালানকারী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

মহিউদ্দীন বাপ্পী, শার্শা,বেনাপোল(যশোর):

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ ফারুক হোসেন (৩০) নামে এক চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা । এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ১,৬৫৫ টাকা জব্দ করা হয়।

বুধবার (৫ আগস্ট ) রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয় ।

​আটক ফারুক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে, ঢাকা থেকে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার।

 

​উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১,১০,৪৭,২৩১ টাকা। দুটি মোবাইল ফোন (মূল্য ৩৫,০০০ টাকা) ও নগদ টাকাসহ জব্দকৃত মোট সিজার মূল্য ১,১০,৮৩,৮৮৬ (এক কোটি দশ লাখ তিরাশি হাজার আটশত ছিয়াশি) টাকা। 

 

এ বিষয়ে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তিনি আরো জানান,সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com