শরণখোলায় মাদক নির্মূলে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম এর আমন্ত্রণে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মঙ্গলবার(০৪ আগষ্ট) রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। এ সময় এলাকার আইন-শৃঙ্খলা ও

মাদক নির্মূলে করণীয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। মাদক নির্মূল করতে অফিসার ইনচার্জ কে সাংবাদিকবৃন্দ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়া বর্তমান সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে হয় কিনা তা দেখার জন্য উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের তা তুলে ধরার আহ্বান জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com