শ্রীপুরে শহীদ আসিফ ইকবালের কবর জিয়ারত ও ঘর নির্মাণ কাজের উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:৪০ পিএম

আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

জুলাই আন্দোলনে শহীদ আসিফ ইকবালের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগুরার শ্রীপুরে তার কবর জিয়ারত এবং অসম্পূর্ণ বসতঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

এ সময় শহীদ আসিফ ইকবালের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার অসম্পূর্ণ বসতঘরের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল ইয়াসিন শুভ নিলয়।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, শহীদ আসিফ ইকবালের বাবা আবদুর রাজ্জাক, ভাই আবদুল মোতালেবসহ পরিবারের সদস্যবৃন্দ।

 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এম রুমানুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু প্রমুখ।

 

শহীদ আসিফ ইকবালের পরিবারের সদস্যরা এ সময় প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com