জুলাই গণঅভ্যুত্থান দিবসে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম
বোয়ালখালী প্রতিনিধি-ঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস'২৬ উপলক্ষে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রতি মানবিক সহমর্মিতা ও সেবার অংশ হিসেবে বিশেষ নাস্তা বিতরণ করা হয়।
এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন। তিনি জানান, জাতীয় দিবসগুলোকে তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের পাশাপাশি রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
হাসপাতাল কর্তৃপক্ষের এ মানবিক উদ্যোগে রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।