নওগাঁ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:২৩ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদ দাতাঃ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নিয়েছেন ৪৮,নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফজলে হুদা বাবুল।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ক্লাসে তিনি হিসাববিজ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও কর্মজীবন নিয়ে দিকনির্দেশনা দেন।
শিক্ষার্থীরা তাঁর সহজ ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসনাত আব্দুল্লাহ বলেন, তাঁকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও শিক্ষাবিদ হিসেবে অতিথি শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।