পরিবেশ
হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কারিগাঁও মাঠের রাস্তার দুই ধারে ১ হাজার ৮৪৪টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কারিগাঁও মাঠ এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বরাদ্দ পাওয়া যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মো করিমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আলম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় কারিগাঁও মাঠের রাস্তার দুই ধারে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ১ হাজার ৮৪৪টি গাছের চারা রোপণ করা হবে।
কালীগঞ্জে বিশ্বজনসংখ্যা দিবসের আলোচনা সভা
গাজীপুরের কালীগঞ্জে “তরুণদের আশা আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুনের সার্বিক তত্বাবধানে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারজানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃআল-আমিন দেওয়ান, নাগরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, পরিবার কল্যাণ সহকারী নাদিয়া আঞ্জুম, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার কলি, উপজেলা কমিউনিটি মেডিক্যাল অফিসার কানিছ ফাতেমা, পরিবার কল্যাণ পরিদর্শক রাকিবুল ইসলাম। উপজেলা মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ডাঃ আল-আমিন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুজ্জামান সহ পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয়ের অধীন সকল কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। কেননা তরুণরাই একসময় পরিণত মানুষ হয়। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন ন্যায় ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রæতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্ম খুবই আশাবাদী এবং পছন্দ অনুযায়ী জীবন সাজাতে আগ্রহী। তরুণদের পছন্দের পরিবার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়। সভায় কর্মদক্ষতা স্বরুপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নাজমুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন্নাহার কলি, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন মো. রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ বক্তারপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার কানিজ ফাতেমা, শ্রেষ্ঠ নাগরী ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস প্রদান করা হয়।
ঠাকুরগাঁওয়ে একদিনের বেতন বাঁচিয়ে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদে কর্মরত ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নিজেদের একদিনের বেতন বাঁচিয়ে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন。 তারা উপজেলা পরিষদের পতিত জমিতে ৫০০টি গাছের চারা রোপণ করেছেন。 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর কর্মচারীদের এই মহতী উদ্যোগকে গভীরভাবে সাধুবাদ জানিয়েছেন। সবার জন্য গাছ, গাছের জন্য জীবন” স্লোগানকে সামনে রেখে সরকারেরর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন হরিপুর উপজেলার সরকারী কর্মচারীগণ। নিজেদের একদিনের বেতন জমিয়ে তারা উপজেলা পরিষদ চত্বরে আনাচে-কানাচে পরিত্যাক্ত ও পতিত জমিসহ রাস্তার পাশে বৃক্ষরোপণ করছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের কর্মচারী শহিদুল হক এর নেত্রীত্বে ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিজ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের অব্যবহ্নত ও পতিত জায়গা গুলোতে বিভিন্ন প্রজাতির ৫শ’ গাছেন চারা রোপন করেন। উপজেলা পরিষদের কর্মচারী সোহেল রানা, রবিউল ইসলাম, সুদেব, আব্দুল হাকিম, খলিল, পলাশসহ সকল কর্মচারীগণ সকলেই বলেন, আমরা বেতন কম পই তবু দেশের জন্য কিছু করতে চাই। এক দিনের বেতন দিয়ে আমরাদের সংসার চলবে, আবার মাটিও সবুজ হবে। ২৫ কোটি বৃক্ষ রোপণে আমরাও শরিক হলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর এই উদ্যোগের ভূয়সী প্রমংসা করে বলেন, এই কর্মসূচি প্রমান করে দেশ গড়তে পদমর্যদা বড় কথা না, মানসিকতাই আসল। তাদের দেওয়া চারাগুলোই একদিন ছায়া দেবে আগামী প্রজন্মকে।
ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ’ আগামীর নিরাপত্তা' এই শ্লোগান সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস।উদযাপিত হয়েছে বৃহস্পতিবার(৯ জুলাই) জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উব্দোধন করা হয়। পড়ে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, সিভিল সার্জন ডা মো.কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, সেসময় বক্তারা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।