এমসি কলেজে তরুণীকে গণ/ধ/র্ষ/ণ: ছাত্রলীগ নেতা সাইফুরের মৃ/ত্যু/দ/ণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

হাসান বক্ত চৌধুরী, সিলেট সংবাদদাতা:

দীর্ঘ প্রায় ছয় বছর পর বহুল আলোচিত সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড, অপর তিন আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম রনি ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম এবং মাহফুজুর রহমানকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামিকেই আদালতে হাজির করা হয় এবং আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে যাওয়া এক নবদম্পতির ওপর হামলা চালিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং পরে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

 

মামলার বিচার চলাকালে ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আলামত উপস্থাপন এবং রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন। আদালতের এ রায়ের মাধ্যমে বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের প্রথম ধাপ শেষ হলো। তবে আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্তদের উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকবে

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com