বোয়ালখালী থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

সবুজ অরণ্য, বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা:

বোয়ালখালী থানা পুলিশের অভিযানে চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ নাজিম উদ্দিন ফাহিম কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তি উপজেলার জৈষ্ঠপুরা নূর ইসলামের বাড়ির নুরুল ইসলামের ছেলে বলে জানায় পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ নাজিম উদ্দিন ফাহিমের বিরুদ্ধে মামলার বাদী মোহাম্মদ নাসির উদ্দিন ২৫ লক্ষ টাকা বকেয়ার দাবিতে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে বিবাদী তার ব্যবসা প্রতিষ্ঠান এস. এস ফ্যাশন প্রতিষ্ঠানের নামে One Bank Limited-এর হিসাব থেকে ২২ জুন ২০২৫ তারিখে ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকা মূল্যের (চেক নং- ৮৯৬৭০৫৫) একটি চেক ইস্যু করেন।

অভিযোগ অনুযায়ী, বাদী চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে ২৬ জুন ২০২৫ তারিখে সংশ্লিষ্ট ব্যাংক "Account Closed/Dormant/Blocked" মন্তব্যে চেকটি অনাদায়ী অবস্থায় ফেরত দেয়।

পরে বাদী মোহাম্মদ নাসির উদ্দিন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন ১৮৮১-এর বিধান অনুযায়ী বিবাদীর কাছে আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করায় বাদী আদালতে মামলা দায়ের করেন।

মামলার সঙ্গে চেকের অনুলিপি, চেক ডিজঅনার মেমো, আইনি নোটিশ, ডাক রশিদ, প্রাপ্তি স্বীকারপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র আদালতে দাখিল করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন, ১৮৮১-এর ১৩৮ ধারায় অভিযুক্ত মোহাম্মদ নাজিম উদ্দিন ফাহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com