কলাপাড়ায় রাস্তাসহ ভেঙ্গে পড়েছে স্লুইস, জোয়ারে পানিতে প্লাবিত সাতশত একর ফসলি জমি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম

 

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা :

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর সোনাতলা নদীর পানির স্রোতে সদরপুর স্লুইস রাস্তাসহ ভেঙ্গে পড়েছে। এতে প্রায় সাতশ একর  ফসলি জমি পানিতে প্লাবিত হয়ে গেছে জোয়ারের পানিতে। বন্ধ হয়ে গেছে সরাসরি সড়ক যোগাযোগ। এতে বিপাকে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। দুর্ভোগে পড়ছে অন্তত চার হাজার পরিবার। 

 

দুর্ভোগী এলাকাবাসীরা বলেন, স্লুইস ভেঙ্গে পড়ায় এখন পানি নামতে না পারায় সাতটি গ্রামে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাসা বাড়িতেও পানি উঠছে। পুকুর, ঘেরের মাছ পানিতে ভেসে যাচ্ছে। 

 

গ্রামবাসীর অভিযোগ, গত বছর যখন স্লুইসে ভাঙ্গন শুরু হয় তখন মেরামত করা হলে আজ এমন দুর্ভোগে পড়তে হতো না তাদের। 

 

  হাজার হাজার মানুষ গত কয়েকদিন ধরে পানি বন্দী। স্লুইসগেট দিয়ে পানি নামানের কোন উদ্যোগ নেয়নি সংস্লিস্ট প্রশাসন।

 

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, কলাপাড়ার ভেঙ্গে যাওয়া স্লুইস ও জলকপাটগুলো নির্মাণের জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com