ভারতের পাহাড়ি ঢলে কুড়িগ্রামে কাঠের স্রোত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম

সংগৃহীত

ভারত থেকে ভেসে আসা বিপুল পরিমাণ কাঠ ও গাছের গুঁড়িতে ভরে উঠেছে কুড়িগ্রামের সীমান্তঘেঁষা নদীগুলো। ভারী বৃষ্টি, তীব্র স্রোত ও পাহাড়ি ঢলের প্রভাবে ভারতের হাসিমাড়া বন থেকে ভেসে আসছে কুড়িগ্রামের কালজানি নদীতে এসব কাঠ ভেসে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুকনো কাটা গাছের গুড়ি বা শিকড় বাকড় আস্ত গাছও ভেসে আসছে। আর সেই কাঠ সংগ্রহ করতে নদীরে দুই ধারে স্থানীয়দের ভীড়।

ভারতের আসাম রাজ্যের পার্বত্য এলাকায় টানা বর্ষণ ও বন্যার কারণে উপড়ে যাওয়া গাছ ও ভাসমান কাঠের প্রবাহ বাংলাদেশের দিকে ছুটে আসছে। নৌকা ও কলাগাছের ভেলা ব্যবহার করে নদীতে ভেসে আসা এসব কাঠ স্থানীয়রা সংগ্রহ করছে। 

ভারত থেকে ভেসে আসা এসব কাঠ রান্নার জন্য জ্বালানী হিসাবে ব্যবহারযোগ্য হলেও কিছু কাঠ অনেক মুল্যবান বলে জানান স্থানীয়রা। কেউ কেউ তা বিক্রি করার জন্য প্রস্তুতিও নিচ্ছে।

কুুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ও ধলডাঙ্গা ইউনিয়ন  এলাকা দিয়ে কালজানি দিয়ে ভেসে আসছে  এসব গাছ ও কাঠ। ভারতের আসামের হাসিমারা বন ও ভুঠানের জয়গা এলাকার বন থেকে আসছে বলে অনেকের ধারনা।  

বর্ষা মৌসুমে এমন ভেসে আসা কাঠের প্রবাহ নতুন নয়, তবে এবার পরিমাণ তুলনামূলক বেশি। পরিবেশবিদরা বলছেন, সীমান্তপারের বন উজাড় ও পাহাড়ি ভূমিধসই এর মূল কারণ। 

এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী এলাকায় দুধকুমর নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে স্রোতে নিখোঁজ হয়েছেন মনসুর আলী নামে  এক ব্যক্তি। ধান ব্যবসায়ী মনসুর আলীকে এলাকা বাসী অনেক খোঁজাখুঁজি  করে না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের জানায় এলাকাবাসী। ৬ অক্টোবর ঘটে এ ঘটনা, ফায়ার সার্ভিস কর্মীরাও খুঁজছে কিন্তু এখন পর্যন্ত মৃত মনসুর আলীকে খুঁজে পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com