পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

অ্যাটর্নি জেনারেল, ছাবি সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। তবে সময় এলে পদত্যাগ করে ভোটে অংশ নেব।’

তিনি জানিয়েছেন, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘রায় ঘোষণার পর তিনি যে রায় পরিবর্তন করেছেন, তা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ। কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আপিল বিভাগের ভবিষ্যৎ রায় দেশের গণতন্ত্র ও আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com