কালীগঞ্জে অবসর জনিত বিদায় নিলেন নূর-আলী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিতা দাস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২৭ পিএম
ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের কালীগঞ্জের শহীদ নূর আলী কলেজে বাংলা বিভাগের প্রভাষক রিতা দাসের অবসরজনিত বিদায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (১৭ জুন ২০২৬)ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হামিদুল ইসলাম হামিদ। সভাপতিত্ব করেন, অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা প্রিয় শিক্ষকের কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করেন।বক্তারা বলেন, রিতা দাস ছিলেন শিক্ষার্থীদের কাছে আলোকবর্তিকা এবং সহকর্মীদের কাছে একজন স্নেহশীল ও শ্রদ্ধেয় শিক্ষক।
তাঁর পাঠদান ও আন্তরিকতা কলেজের শিক্ষার্থীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।বিদায়ী বক্তব্যে রিতা দাস আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন কলেজের কর্মময় জীবনের স্মৃতি বিজড়িত ঘটনা বর্ণনা করে। কলেজের অধ্যক্ষ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সাফল্য কামনা করেন। পরে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়।, উক্ত অনুষ্ঠান সঞ্জলনা করেন জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রৈশন কবির রঞ্জু।