পদত্যাগ করলেন দুই উপদেষ্টা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের মধ্যে দুজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, অন্যদিকে মাহফুজ আলম তথ্য মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।
বুধবার বিকাল ৫টায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে সংবাদ সম্মেলনে আসিফ বলেন, নির্বাচন করব, তবে কোন দল থেকে করব তা পরে জানাব।
এদিকে, আজ বুধবার প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প