বাজেট পাশ না হলে গণছাঁটাই প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
মার্কিন কংগ্রেস যদি আগামী সপ্তাহে শাটডাউন এড়াতে না পারে, সেক্ষেত্রে গণহারে ছাঁটাইয়ের জন্য সরকারি সংস্থাগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন সংবাদ মাধ্যমগুলো এরকম একটি চিঠি হাতে পেয়েছে।
নির্দেশনা অনুসারে, অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোকে "জনবল হ্রাসের" পরিকল্পনার খসড়া তৈরি শুরু করতে বলেছে। কংগ্রেস ৩০শে সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাস করতে না পারলে এসব সংস্থার অর্থায়ন আটকে যাবে।
বাজেট নিয়ে আলোচনায় বসার জন্য ডেমোক্রেটরা স্বাস্থ্যসেবা খাতে নিশ্চিত অর্থায়নের দাবি তুলেছিল। এ কারণে তাদের সঙ্গে বসবেন না বলে গত মঙ্গলবার জানিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এই নির্দেশনা আসে।
"আমরা আশাবাদী যে কংগ্রেসে ডেমোক্র্যাটরা অচলাবস্থা শুরু করবে না এবং ওপরে বর্ণিত পদক্ষেপগুলোর প্রয়োজন হবে না," বলা হয়েছে চিঠিতে।
সুত্র: বিবিসি
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প